স্টাফ রিপোটার: 'টিম জয় বাংলা'র একদল তরুণ শিল্পীর বানানো ‘শেখ হাসিনার সালাম নিন/ নৌকা মার্কায় ভোট দিন/ জয় বাংলা/ জিতবে আবার নৌকা’- গানটি একাদশ জাতীয় সংসদ নির্বাচেন ব্যাপক সাড়া ফেলে। প্রবল জনপ্রিয়তা পায় পুরো বাংলাদেশে। বিগত কয়েক বছরের উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, বিভিন্ন আসনের উপনির্বাচনসহ সকল নির্বাচনেই গানটির জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ।
তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের গেল ৫ বছরের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে গানটির নতুন সংস্করণ বানানো হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর ২য় তলার কনফারেন্স রুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাড়া জাগানো এই গানটির নতুন সংস্করণের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক ও গীতিকার জনাব তৌহিদ হোসেন। এসময় সঙ্গে ছিলেন গানটির শিল্পী ও সুরকার সরোয়ার ও জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, গত নির্বাচনের আগে টিম জয় বাংলা'র এক দল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এ গানটি বানিয়েছিলো। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিলো নির্বাচনী প্রচারণা। এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছে তারা। গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। আর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানাতে চাই- এবারের নির্বাচনী প্রচারণাতে যেন তারা নতুন এ গানটি ব্যবহার করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যামকর্মীদের ধন্যবাদ জানিয়ে গানটির গীতিকার এবং প্রযোজক তৌহিদ হোসেন বলেন, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণার জন্য নিজেদের উদ্যোগে এই গানটি তৈরি করেছিলাম আমরা। প্রথম গানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের নতুন সংস্করণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রোরেল, মহামারি করোনা জয়ের বিয়য়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।'
তিনি আরও বলেন, 'গতবারের মতো এবারও গানটি জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছি।'
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই ভাইরাল হয়েছিলো। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গানটিকে গ্রহণ করেছেন দারুণভাবে। এবারও এই গানের নতুন সংস্করণকে দেশবাসী একইভাবে ভালোবাসবে বলে প্রত্যাশা করছেন গানটির সাথে সম্পৃক্তরা।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments