ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ২৭ সেপ্টেম্বর‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
বিশ্বের গুরুত্বপূর্ণ পরিষেবা খাতগুলোর মধ্যে ‘পর্যটন’ অন্যতম। পর্যটন শিল্প একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদ সংরক্ষণ, দারিদ্র্যবিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করে। পর্যটন শিল্প স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে পারস্পরিক সংস্কৃতি, ভাব ও মতাদর্শ বিনিময়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে সম্পর্ক উন্নয়ন ও শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যটন বৈদেশিক কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে এবং অর্থনৈতিক মন্দা, নিরাপত্তাহীনতা এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানেও একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। এছাড়া, দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে শক্তিশালী ও সৌহার্দপূর্ণ করার পাশাপাশি পর্যটন শিল্প বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা পালন করে। এ প্রেক্ষিতে বিশ্ব পর্যটন দিবসের এবছরের প্রতিপাদ্য-‘Tourism and Peace’ (পর্যটন শান্তির সোপান) সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশে পর্যটন শিল্প খুবই সম্ভাবনাময়। পরিবেশের ভারসাম্য ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে দেশের পর্যটন খাতের উন্নয়নে পর্যটনসমৃদ্ধ দেশসমূহের সাথে যৌথ বিপণন কর্মসূচি, পরিচিতি ভ্রমণ, সাংস্কৃতিক সার্কিট স্থাপন, আন্তঃসীমান্ত পর্যটন এবং আঞ্চলিক পর্যটন উন্নয়ন, প্রশিক্ষণ ও বিনিময়, পর্যটন তথ্য আদানপ্রদান, পরিবেশবান্ধব বিনিয়োগ, পর্যটন উন্নয়ন ও বিকাশে কারিগরি ও আর্থিক সহযোগিতা, ভিসা সহজীকরণ এবং ব্যবসায়ীবিনিয়োগকারীর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশকে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য আমি সরকারি ও বেসরকারি অংশীদারসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর অবদান রাখার আহ্বান জানাই।
আমি ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি।
বাংলাদেশ চিরজীবী হোক।”
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
সব মন্তব্য
No Comments