জেলহজ্ব ইসলাম ,বগুড়া: ৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সনদ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২ এর ফলাফলের সাময়িক তালিকায় মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশ পাওয়া প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রার্থীরা আগামী ২ মার্চের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি সংশ্লিষ্ট শাখায় এসব কাগজপত্র জমা দিতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন এবং বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়োগ কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments