স্টাফ রিপোর্টার: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপি'র মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিকেল ৩টায় শুরু হয়ে তা শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। দ্বিতীয় দফা অস্ত্রোপচার সাড়ে ছয়টায় শুরু হয়েছে, যা এখনও চলমান রয়েছে। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। উনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার এয়ার এম্বুলেন্সসহ যাবতীয় প্রস্তুতি পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে আজ শুক্রবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে আসেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments