ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডমিঙ্গো অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি আর বাংলাদেশ দলের প্রধান কোচ পদে থাকছেন না। গতকাল রাতে তিনি বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ডমিঙ্গো পদত্যাগ করেছে। কাল রাতেই তিনি আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে।’
২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।
জানা গেছে, সদ্য সমাপ্ত ভারত সিরিজের পর বিসিবিই মূলত ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই বার্তাটা ডমিঙ্গোর কাছেও পৌঁছে দেওয়া হয়। এ রকম পরিস্থিতিতে সম্মানজনক বিদায়ের পথই বেছে নিয়েছেন ডমিঙ্গো।
এর মধ্যে বিসিবি নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে। গুঞ্জন আছে, বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরে আসতে পারেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
বাংলাদেশ দল আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে আগামী বছরের মার্চে। ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সেই সিরিজে। তার আগেই নতুন কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা বিসিবির।
শুধু কোচই নয়, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় দল ও নারী দলের পারফরম্যান্স বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে একজন পারফরম্যান্স ম্যানেজার নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
প্রথম আলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments