ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুই দিনের সফরে আজ ঢাকা এসে পৌঁছেছেন। সফরের প্রথম দিনেই পুর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন বার্কলে।
আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন আইসিসি চেয়ারম্যান। আগামীকাল মিরপুরে শুরু হওয়া বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনের প্রথম সেশনের খেলা উপভোগ করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে বার্কলের। একই সঙ্গে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সেখানকার সুযোগ সুবিধা পরিদর্শনের জন্য সিলেট সফরের কথা রয়েছে আইসিসি চেয়ারম্যানের।
আগামী ২৪ মে সকালে ভারতের কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বার্কলে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments