সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানিকে বহাল রেখে সর্বসম্মতিক্রমে নেটওয়ার্কের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠিত হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি দ্যা বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি এম সুলতান আলম ও দৈনিক বণিকবার্তার জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বাংলার জাগরণের স্টাফ রিপোর্টার সুমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক স্বাধীন ভোরের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মুক্তা, সহ-সাংগঠনিক সম্পাদক বিডিনিউজ টাইমস ডটকমের জেলা প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কাজল, তথ্যপ্রযুক্তি সম্পাদক বিটিভির জেলা সংবাদদাতা তানিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশতথ্যের জেলা প্রতিনিধি রোমান আহমেদ, দপ্তর সম্পাদক ভিনিউজবিডির জেলা প্রতিনিধি এম. আলমগীর। এছাড়া নেটওয়ার্কে ২১ জন সাধারণ সদস্য রাখা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে শহরের শহীদ হারুন সড়কে নেটওয়ার্কের অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে একবছরের কাজের পর্যালোচনা উপস্থাপন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আজিজুর রহমান ডল, সহ-সভাপতি বাসসের জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান লিখন, জামালপুর দিনকালের সম্পাদক সাঈদ পারভেজ তুহিন, সাধারণ সম্পাদক সময় টিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সংগঠনের অন্যতম সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, প্রেসক্লাব জামাপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশরূপান্তরের জেলা প্রতিনিধি ময়না আকন্দ, সাংবাদিক এম. সুলতান আলম, আরিফ আকন্দ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাগর ফরাজী, দৈনিক বাংলার জাগরণের সাংবাদিক সুমন মাহমুদ, আজকের পত্রিকার সাংবাদিক দোলন বিশ্বাস, স্বাধীন ভোরের সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা, আজকের দর্পণের সাংবাদিক বিল্লাল হোসাইন প্রমুখ।
সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সাংবাদিক ও নেটওয়ার্কের সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটি পুনর্গঠন করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments