সাভার (ঢাকা) সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ৩০ বছর পূর্তিতে ১ম পুনর্মিলনী উদযাপন হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) পৌর এলাকার শাহীবাগের কলেজ মাঠে ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানে এ পুনর্মিলনী শুরু হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা ও ১ম পুর্নমিলনীর ব্যানারসহ রং-বেরংয়ের বেলুনে সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন রোড প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র্যালি শেষে কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা ও অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন এবং পুর্নমিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাসান রোহান রশিদ মূল অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় কোরআন তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ানম্যান অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পুর্নমিলনী কমিটির আহ্বায়ক হাসান রোহান রশিদ। পরে দেশ-বিদেশ থেকে আগত সাবেক শিক্ষার্থীদের ও শিক্ষকদের স্মৃতিচারণ হয়।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সাভার মডেল কলেজের পুর্নমিলনীতে মোট ২৮টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা কলেজ জীবনের স্মৃতি রোমন্থন, বন্ধুদের সাথে আড্ডা ও বিভিন্ন খুনসুটিতে মেতে ওঠেন।
ঢাকা জেলার শ্রেষ্ঠ কজেলের সম্মাননা প্রাপ্ত অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে পুনর্মিলনীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাভার মডেল কলেজের ১ম পুর্নমিলনীর-২০২৫ এর মিডিয়া পার্টনার দৈনিক নয়া দিগন্ত, দ্যা নিউ নেশন, দৈনিক ভোরের ডাক,বাংলাভিশন, এশিয়ান টিভি।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments