সুব্রত সানা: ‘অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তারা তামাশায় পরিণত করেছে। দেশের মালিক জনগণ আজ ভোটাধিকার হারিয়েছে। রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশীদারিত্ব নেই, বাক ও ব্যক্তিস্বাধীনতা আজ ভুলুন্ঠিত’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি আজ নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনের পূর্বেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পূণর্বহাল করতে হবে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবী না মানলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই ফয়সালা করবে জনগণ।
সভায় সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ‘সরকারের দুর্নীতি-দুঃশাসনের ফলে আজ দেশে দ্রব্যমূল্যের আকাশছোঁয়া উর্দ্ধগতি। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই ক্ষুধার জ¦ালায় অনাহারী মানুষ উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অবিলম্বে এই সরকারের পতন, কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশের মানুষ ‘৭৪ এর মতো দূর্ভিক্ষের কবলে পড়বে।’
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কগণ এবং আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments