ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভোলার মনপুরার গিয়াস উদ্দিন মাঝির জেলে ট্রলারের সাথে জাহাজের সংঘর্ষে রুবেল (২৭) ও মাফু (২৮) নামের ২ জেলে নিহত হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান (৩৬) নামের আপর ১ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় চট্রগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকার অবস্থায় জাহাজের সাথে জেলে ট্রলারের সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
নিহত জেলে রুবেল ও মাফু’র বাড়ি মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে। অপর নিখোঁজ জেলে মিজানুর রহমান বাড়ি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে।
ঘটনাস্থলের পাশে থাকা ভোলার মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের জীবিত ৮ জেলে ও নিহত ২ জেলের লাশ নিয়ে মনপুরায় আসেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করে নিয়ে আসেন অপর ট্রলারের মাঝি
কামাল।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় গিয়াস উদ্দিন মাঝি ট্রলারে থাকা জেলেরা চট্রগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন সাগরে জাল পাতা অবস্থায় মাছ শিকার করছিল। এই সময় একটি জাহাজ পিছনে ধাক্কা দেয়। তাৎক্ষনিক
ট্রলারটি ডুবে যায়। এই সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে। পরে মৃত অবস্থায় ২ জেলের লাশ উদ্ধার করে। কিন্তু সাগরে নিখোঁজ থাকা ১ জেলেকে অনেক খোঁজার পরও সন্ধান না
পাওয়ায় জীবিত ৮ জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে কামাল মাঝির ট্রলার মনপুরায় চলে আসেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলে ট্রলার ডুবির ঘটনা ২ জেলের মৃত্যু হয় ও ১ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিষার মো. শামীম মিঞা জানান, নিহত জেলে পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে। এছাড়াও নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments