কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মোসা.সানজিদা আক্তার রিমি (১৬) নামে এক এস এস সি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৎস্য বন্দর আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় ঘরের আড়ার সাথে নিজের ওড়নায় ফাঁস দিয়ে সে এ ঘটনা ঘটায়। বুধবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে পুলিশ। নিহত রিমি উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে চাঁদপুরের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। তার মা মোসা.খাদিজা বেগমের সঙ্গে আলীপুরে ভাড়া বাসায় থাকতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সে দুপুরের খাবার খেয়ে তার রুমে অবস্থান করে। সন্ধ্যায় তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পায়নি। পরে পরিবারের সদস্যরা ঘর মালিকসহ স্থানীয়রা রুমের দরজা ভেঙ্গে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার ওসি মো.তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মার্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments