স্টাফ রিপোটার: চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে।এবারে পাশের হার ৯৩.৫৮।বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এই ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।
ঢাকায় পাশের হার ৯০.১২, চট্টগ্রামে পাশের হার ৯১.১২, সিলেটে পাশের হার ৯৬.৭৮, বরিশালে পাশের হার ৯০. ১৯, কুমিল্লায় পাশের হার ৯৬.২৭, যশোরে পাশের হার ৯৩.০৯, দিনাজপুরে পাশের হার ৯৪.৮০। ময়মনসিংহে পাশের হার ৯৭. ৫২, কারিগরিতে পাশের হার ৮৮. ৪৯, দাখিলে পাশের হার ৯৩.২২ শতাংশ।
মহামারি করোনার কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে।আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments