ডেস্ক রিপোর্ট: টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাকিব।
আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাধ্যমে টেস্ট ম্যাচ বিদায় জানাবেন সাকিব।একই সাথ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।যার কারনে গত জুনে ওয়েস্ট ইন্ডেজের কিংস্টোনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি স্মৃতির পাতায় এই অলরাউন্ডারের শেষ ম্যাচ।
সাকিব জানান, আগামীমাসে ঘরের মাঠে মিরপুর স্টেডিয়ামে আফ্রিকার বিপক্ষে খেণতে না পারলে কানপুরে শুরু হওয়া ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে শেষ ম্যাচ।
তিনি ওয়ানডে ক্রিকেট নিয়ে আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments