স্টাফ রিপোটার: “সর্বজনীন পেনশন স্কীমে কন্ট্রিবিউটরী বিধানের পাশাপাশি খেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী এবং অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের জন্য জমাবিহীন পেনশন (নন-কন্ট্রিবিউটরী) প্রাপ্তির সুযোগ রেখে আইন প্রণয়ন করতে হবে। গোলটেবিল বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সংগ্রামী সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।”
তিনি আরো বলেন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন দীর্ঘদিন যাবত খেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবীদের পেনশন প্রদানের দাবিতে আন্দোলন করে আসছে। সরকার ইতোমধ্যে ষাটোর্ধ ব্যক্তিদের পেনশন প্রদানের জন্য ‘ইউনিভার্সাল পেনশন স্কীম’ নামক একটি আইন সংসদে উত্থাপন করেছে। এই স্কীমে খেতমজুর ও শ্রমজীবী মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য খেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবীদের জন্য জমাবিহীন (নন-কন্ট্রিবিউটরী) পেনশন ব্যবস্থা চালু দাবি জানান।
আজ ২৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গোলটেবিলে ধারণাপত্র উত্থাপন করেন-খেতমজুর ইউনিয়নের কার্য্যনিবার্হী সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। প্যানেল আলোচক হিসাবে আলোনায় অংশ গ্রহণ করেন- অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান, ড. বিনায়ক সেন, অধ্যাপক এম এম আকাশ, সমাজকর্মী জনাব শামসুল হুদা, বাংলাদেশ খেতমজুর সমিতির সভাপতি ডাঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা এড. নজরুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments