বশেমুরবিপ্রবি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নিকট হতে স্বর্ণপদক পেতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরাদ হোসেন।
এদিকে মনোনীত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, বাংলা বিভাগের তনিমা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এসএম ইসমাইল হোসেন, আইন বিভাগের সুলতানা আঞ্জুমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হাফিজুর রহমান ও কৃষি বিভাগের জেসমিন আক্তার।
মানবিক অনুষদের বাংলা বিভাগের শিক্ষার্থী তনিমা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া সবার জন্য গর্বের বিষয়। প্রথম সেমিস্টার থেকেই চেষ্টা করেছি প্রত্যেকটি পরীক্ষা ভালো করে দিতে। সবসময় ইচ্ছা থাকত সবার থেকে বেশি নাম্বার পাওয়া। তাই চেষ্টা করতাম পরীক্ষার খাতায় সবার থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে। এগুলো আমার ভালো রেজাল্ট করতে সহায়তা করেছে। এতো ধৈর্যের প্রতিদান স্বরুপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক সত্যি অনেক আনন্দের।
উল্লেখ, ইউজিসি কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য অনুষদ ভিত্তিক সর্বোচ্চ ফলাফলধারীর তালিকা প্রেরণের ভিত্তিতে সাতজনকে মনোনীত করা হয়।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments