ডেস্ক রিপোর্ট: মিড অনে বল পাঠিয়ে ২ রান নিতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। প্রথম রানটা পূর্ণ করলেও দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন এবাদত হোসেন। মিরপুর স্টেডিয়ামে গতকাল (২৪ মে) লাঞ্চের পর পরই ৩৬৫ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
১৫ টেস্টের ক্যারিয়ারে সর্বোচ্চ ২০ বল খেলেও শূন্য রানে আউট হলেন এবাদত। ২৩ ইনিংসে তার সপ্তমবার ‘ডাক’ বাংলাদেশকে একটি তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি করেছে পুনরায়। ২০ বছর পর আবারও টেস্টের একটি বাজে রেকর্ডের অংশীদার হলো টাইগাররা।
মিরপুরে বাংলাদেশের প্রথম ইনিংসে ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ম্যাচের প্রথম দিনে মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং গতকাল মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদ ও এবাদত রানের খাতা খুলতে পারেননি।
টেস্টের এক ইনিংসে ৬ ব্যাটার ‘ডাক’ মারার ঘটনা বাংলাদেশের জন্য নতুন নয়। অভিজাত আঙিনায় নিজেদের শুরুর লগ্নেই ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। টেস্টে এ ঘটনা অবশ্য প্রথমবার দেখা গিয়েছিল ১৯৮০ সালে। ক্যারিবিয়ানদের বিপক্ষে যে অভিজ্ঞতা হয়েছিল পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ডেরও এমন অভিজ্ঞতা রয়েছে। তবে তালিকায় সর্বোচ্চ ২ বার নাম উঠলো বাংলাদেশের।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments