বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ধর্ম অবমাননার নাম করে নড়াইল, নওগাঁ, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষকদেরকে লাঞ্ছিত ও গ্রেফতার করার প্রতিবাদে আজ ২৬ জুন বিকাল সাড়ে ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র। চারণ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন-এর সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভুঁইয়া, শাহজাহান কবীর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা নগরের সদস্য নাসির উদ্দিন প্রিন্স, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়, ঢাকা নগরের সভাপতি অনিক কুমার দাস।
সমাবেশে বক্তারা বলেন, নড়াইলে পুলিশের উপস্থিতিতে একদল মানুষ একটি কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করলো, অথচ তাদের কাউকেই আজ পর্যন্ত সনাক্ত করা গেল না। এটি বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক ঘটনা। এই জুতার মালা আসলে পরানো হয়েছে পুরো বাংলাদেশের গলায়। একদিকে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করে শিক্ষাকে পরিচালনা করা হচ্ছে সাম্প্রদায়িক ধ্যান ধারণার ভিত্তিতে, শিক্ষকদেরকে ব্যাস্ত রাখা হচ্ছে শাসকশ্রেণির পদলেহন করতে, অপরদিকে মৌলবাদী নানান গোষ্ঠির সাথে আতাত করে সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে পুষ্ট করছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments