আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নসিমন ও মোটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে হাফিজার রহমান (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।জানা যায়, নিহত হাফিজার রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জের পশ্চিম দলিরাপ গ্রামের রমজান আলীর ছেলে। তিনি এসিআই প্লাষ্টিকের সেলসম্যান হিসেবে কাজ করতো
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ ডাকবাংলার সামনের সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বিকেলে নীলফামারী থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে আসার সময় উপজেলা পরিষদ ডাকবাংলার সামনে সড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে তার মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পরিবারকে খবর দিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments