সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ অভিযানে ১৫০পিস ইয়াবাসহ লিটন আহমদ (৩৩) নামের একজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া বাঙ্গালীগুল গ্রামের মোঃ লুবান আহমদের ছেলে।
শুক্রবার (৪ নভেম্বর) রাত ৯টা দিকে গোলাপগঞ্জ পৌরসভাধীন চৌমুহনীতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়,এসময় তার কাছ থেকে একটি সাদা রঙের (ঢাকা মেট্রো-গ-১২-৭৯২৯) প্রাইভেট কার জব্দ করা হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, ১৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে,তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments