স্টাফ রিপোটার: বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি এবং নির্বাচনী তফসিলের প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে সোমবার রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
মিছিলটি বিজয়নগর পানির টাংকির সামনে থেকেধা শুরু হয়ে পল্টন মোড় হয়ে, বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় পানির টাংকির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিজয়নগর-পল্টম সড়কে পিকেটিং করলে আতঙ্কে কিছু সে রাস্তায় গাড়ী চলাচল বন্ধ থাকে।
পিকেটিংকালে পেছন থেকে (বিজয়নগর পানির পাম্প থেকে) পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করলে নেতা-কর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল আমুন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আলফি লাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রাকিব আমির, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা লিমন আহম্মেদ, হারুন অর রশিদ, খোকা আহমেদ, সবুজ আহম্মেদ, জাহিদ মিয়া, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, আহমদ উল্লাহ, আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ রাসেল বিল্লাহ, মোঃ টগর প্রধান, মোঃ রাসেল, জাহিদ হোসেন ফাহিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments