সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জের সেই ৬ শ্রমিককে উদ্ধার করা করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
তিনি বলেন, টেকনাফ থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। এই ৬ জন সুস্থ আছেন। একটি স্থান থেকে তাদের উদ্ধার করে মঙ্গলবার রাত ৮টার দিকে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, তারা মানবপাচারকারী চক্রের কবলে ছিল কি না; তা এখনই বলা যাচ্ছে না। টেকনাফ থানাকর্তৃপক্ষ আমাদের বিস্তারিত জানালো আমরা বলতে পারব।
এর আগে, গত ১৫ এপ্রিল কক্সবাজারে কাজের সন্ধানে যান তারা। সেখানে ১৬ এপ্রিল সন্ধ্যার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
উদ্ধার শ্রমিকরা হলেন, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮) , শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২),খালেদ হাসান (১৯) ও আব্দুল জলিল (৫৫)।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments