ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের সবচেয়ে প্রগতিশীল শহর হেরাতে নারীদের গাড়ি চালানোর লাইসেন্স না দিতে ড্রাইভিং প্রশিক্ষকদের নির্দেশ দিয়েছেন তালেবানের কর্মকর্তারা।
মঙ্গলবার (৩ এপ্রিল) ড্রাইভিং খাতের পেশাজীবীরা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তালেবানের এই নির্দেশের তথ্য জানিয়েছেন।
হেরাতের ট্রাফিক ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রধান জান আগা আচাকজাই বলেছেন, ‘নারী চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ করার জন্য আমাদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শহরে নারীদের গাড়ি চালানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি।’
২৯ বছর বয়সী নারী ড্রাইভিং প্রশিক্ষক আদিলা আদিল অভিযোগ করেন, তালেবানরা নিশ্চিত করতে চায় যে পরবর্তী প্রজন্ম তাদের মায়েদের মতো একই সুযোগ পাবে না।
তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছিল ড্রাইভিং শিক্ষা না দিতে এবং লাইসেন্স ইস্যু না করতে।’
গত বছরের আগস্টে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ১৯৯৬-২০০১ সালের তুলনায় তালেবানের এবারের শাসনামলে বেশি উদারতা দেখানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তারা। তবে সেটি হয়নি। আফগানদের অধিকারে একের পর এক খড়গ বসায় তালেবান, বিশেষ করে নারী ও মেয়েদের বিষয়ে।
এদিকে প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান নাইম আল-হক হাক্কানি বলেছেন, নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধে আনুষ্ঠানিক কোনো আদেশ দেওয়া হয়নি।
তবে তালেবান সাধারণত জাতীয়ভাবে লিখিত আদেশ দেওয়ার বদলে স্থানীয় কর্তৃপক্ষকে আদেশ জারির সুযোগ দেয়, তা কখনো কখনো মৌখিক আদেশও হয়ে থাকে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments