আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে প্রণালির দিকে অগ্রসর হলে তা ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির আওতায় আসে। তিনি বলেন, বিষয়টি দ্রুত পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচক দলকেও জানানো হয়।
অন্যদিকে মার্কিন সূত্রের বরাতে সাংবাদিক বারাক রাভিদ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে এই দাবি নাকচ করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটির এক অজ্ঞাতনামা কর্মকর্তা এই তথ্যকে অস্বীকার করেছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডার-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মারফি দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে যাত্রা শুরু করে প্রণালির পশ্চিমাংশের কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। তথ্য অনুযায়ী, জাহাজটির গন্তব্য হিসেবে সিঙ্গাপুর দেখানো হয়েছে।
এদিকে ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি নাও দিতে পারে।
বিশ্লেষকদের মতে, পরস্পরবিরোধী তথ্য ও অবস্থান এই অঞ্চলে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments