রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ওয়ালটন আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রিয় চিত্র নায়ক আমিন খানকে দেখতে তার ভক্ত অনুরাগী মানুষের ঢল নামে। খেলা উপভোগের পাশাপাশি হার্টথ্রব এ নায়ক ছিলেন সবার বাড়তি আকর্ষনের কেন্দ্র বিন্দু। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পৌষের স্নিগ্ধ বিকেলে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় উপজেলার আউয়ার নিউ স্পোর্টস ক্লাব ১-০ গোলে বানারীপাড়া ব্রাদার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেসার্স আশিক এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো.আশিকুল ইসলাম আজাদের (সিআইপি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.বায়েজিদুর রহমান,বরণ্যে অতিথি ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্র নায়ক আমিন খান, বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম ও এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক। এছাড়াও অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা,সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, পৌর জামায়াতের আমির মো. কাওছার হোসেন,পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মো. জালিস মৃধা প্রমুখ। বানারীপাড়ার সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ মনু ও কৃতি ফুটবল খেলোয়াড় কে এম শফিকুল আলম জুয়েল অনুষ্ঠানে সঞ্চালনা করেন। খেলায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় শাওন একমাত্র গোলটি করেন । খেলা উপভোগ শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারর্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments