চট্টগ্রাম অফিসঃ দেশের ১৬০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন অনেক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কক্সবাজারের মহেশখালী এবং কুতুবদিয়ায় দুই জন নিহত হয়েছে । সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের নোয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হন।
অন্যদিকে কুতুবদিয়া উপজেলার পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনার পর দুটি কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আরও সাত জন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করেন। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবুল কালামের মৃত্যু হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, কেন্দ্র দখলের চেষ্টার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় সাত জনকে কক্সবাজারের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
অন্যদিকে স্থানীয়রা জানান, কুতুবদিয়া উপজেলার পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে স্থানীয় মো. হোসেনের ছেলে আব্দুল হালিম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালামের এজেন্ট এবং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী।
কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত আছে।
আজ দেশের ১৬০ টি ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments