বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি ভবন চত্বরে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বাধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফ্ফর হোসেন। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অনুষদের সাবেক অধিকর্তা প্রফেসর জালাল উদ্দিন সরদার স্বাগত বক্তৃতা দেন। সেখানে অন্যদের মধ্যে ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি সালমান ফারসীও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, এই ভেটেরিনারি টিচিং হাসপাতাল শিক্ষার্থীদের কাক্সিক্ষত ও যথাযথ যোগ্যতা অর্জনে সহায়ক হবে। এই হাসপাতাল ও গবেষণা কেন্দ্র চালুর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা পশু-প্রাণি চিকিৎসায় হাতে-কলমে জ্ঞানার্জন করতে পারবে। এখানে গবেষণার মাধ্যমে উন্নততর চিকিৎসা ও পশু পালনের ব্যবস্থা থাকায় অন্যান্য প্রতিষ্ঠানও উপকৃত হবে। এর মধ্য দিয়ে প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আসবে।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments