ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৯ জুন থেকে দেশব্যাপী করোনার ভ্যাকসিন কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এই টিকা আগে থেকে যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদেরকে অগ্রাধিকারভিত্তিতে আগে দেয়া হবে।
আজ রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস অডিটোরিয়াম ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন ।
দেশের সীমান্তবর্তী এলাকার পর ধীরে ধীরে কোভিডে আক্রান্তের হার ঢাকার পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালী সহ অন্যান্য এলাকাতেও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এখন আরো বেশি সচেতন না হলে খুব দ্রুত ঢাকাতেও আক্রান্তের হার বেড়ে যাবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী ছাড়াও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাপরিচালক স্বাস্থ্য বিভাগ, মহাপরিচালক শিক্ষা বিভাগ, মহাপরিচালক ড্রাগ, স্বাচিপ মহাসচিব এম এ আজিজ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতি মুবিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের সবাই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এই সময়ে হামের কোনো নিশ্চিত রোগীর মৃত্যু হয়নি। সোমবার ৮ জুন সকাল ৮টা থেকে মঙ্গলবার ৯ জুন ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন স ...
ডেস্ক রিপোর্ট : খাদ্য উৎপাদনের ক্ষেত্রে শুধু মুনাফার কথা চিন্তা না করে জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিন ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ৬ জুন সকাল ৮টা থে ...
সব মন্তব্য
No Comments