ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের সবাই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এই সময়ে হামের কোনো নিশ্চিত রোগীর মৃত্যু হয়নি। সোমবার ৮ জুন সকাল ৮টা থেকে মঙ্গলবার ৯ জুন সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নতুন করে ভর্তি হয়েছেন ৫৪ জন। এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। আর ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ২৯২ জন।
মৃত্যুর তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা গেছেন তিনজন। তাঁদের মধ্যে ঢাকায় একজন, সিলেটে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়াল ৫৩৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৯২ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারাদেশে টিকাদান ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বর, কাশি, শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন স ...
ডেস্ক রিপোর্ট : খাদ্য উৎপাদনের ক্ষেত্রে শুধু মুনাফার কথা চিন্তা না করে জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিন ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ৬ জুন সকাল ৮টা থে ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র হজের মৌসুমে দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে, তবে এদের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তিনজনই সন্দেহজনক ...
সব মন্তব্য
No Comments