স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনের কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল পাচটা পর্যন্ত। ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের ফরম বিক্রি শুরু হয়। দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ফরম বিক্রি ও নীচতলায় জমা গ্রহণ চলছে। গত দুদিনের মতো আজও কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। স্লোগাানে স্লোগানে প্রকম্পিত এ এলাকা। মনোনয়ন প্রত্যাশীরা ব্যাপক শোডাউন করে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন। কেউ কেউ প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ করছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, তৃতীয় দিনের মতো আজও উৎসমুখোর পরিবেশের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল পর্যন্ত গত দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে। আজকেও সেই ধারাবাহিকতা থাকবে।
এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি আর প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments