সিলেট অফিস: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
আজ সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অভ্ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন উপদেষ্টা।
উদ্বোধনকালে তাঁর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল ও মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ডা. মোহাম্মদ রেয়াজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ড. মারুফ হাসান-সহ প্রমুখ।
ফরিদা আখতার বলেন, বিগত সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেক জায়গায় কাজও ফেলে রাখা হয়েছে-এসবের তদন্ত হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে বলেও জানান তিনি। তিনি বলেন, সিলেটে বন্যার কারণে মানুষের পাশাপাশি গবাদি পশু-পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে। বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষায় এ সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
এরপর উপদেষ্টা জেলা দুগ্ধ খামারের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে অর্জিত নতুন স্বাধীনতার বছরেই ইনস্টিটিউট অভ্ লাইফ স্টক সাইন্স এন্ড টেকনোলজির উদ্বোধন হয়েছে বলে আমি খুশি। ছাত্র-জনতার রক্তের দায় থেকে আমরা কিন্তু কোনো ভুল করতে বা এটাকে ব্যর্থ হতে দিতে পারি না। সে কারণে আমাদের অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments