স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী ও নিকলী উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রান নিয়ে ছুটে গেলেন আলোচিত পুলিশ (অব:ডিআইজি) কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। ৭৫’র ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদ হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, ২১ আগস্টে গ্রেনেড হামলাসহ দেশের গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ধূলদিয়া ও করগাঁও ইউনিয়নের বানভাসি মানুষের ঘরে ঘরে নৌকা নিয়ে খোঁজ খবর নেন এবং প্রত্যেক দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ এবং অসহায় মানুষের মাঝে গুড়-মুড়ি ও চিড়াসহ শুকনো খাবার বিতরণ করেন আব্দুল কাহার আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সহস্রাম ধূলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, ধূলদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কামান্ড আবু আহাদ ধনমিয়া, করগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবু হানিফ, মুক্তিযোদ্ধা হাজী রুস্তুম আলী, আজিজুল হক মানিক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়ার সহ-সভাপতি লুৎফুর রহমান রানা, কটিয়াদী উপজেলা যুবলীগের নেতা মো: দিদার আকন্দ, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: ছোটন মিয়া ও আরিফ হোসেন প্রমূখ।
গত কয়েক দিন ধরে টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে কটিয়াদী ও নিকলী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে গৃহবন্ধী হয়ে পড়ে বন্যাকবলিত এলাকার ১০ হাজারের অধিক মানুষ।
এ সময় পুলিশে আলোচিত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ বলেন, সিলেট-সুনামগঞ্জ ও হবিগঞ্জ, নেত্রকোনার পর কিশোরগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত এইসব অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবান প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments