ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনালে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এ নিয়ে বিভাগটি ৭ম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বেলা ১১ টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জিয়ন সরকারের একমাত্র গোলে জয়লাভ করে ইতিহাস বিভাগ।
টান টান উত্তেজনা বিরাজমান ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে সাদেক হোসেনের বাড়ানো বলে জাল খুঁজে নেয় দলের দশ নাম্বার জার্সি পরিহিত জিয়ন সরকার। ম্যাচের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমন চললেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি কোনো দলই। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও হাজার খানেক দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি এই দিনটির জন্য অনেকদিন ধরে মুখিয়ে ছিলাম। কেননা, আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই এই খেলার উদ্বোধন করি। আজকের উভয় দলের খেলা দেখে আমি মুগ্ধ। আমি উভয় দলকেই অভিনন্দন জানাই। খেলায় হারজিত থাকবে তবে আমি মনে করি এই খেলায় উভয় দলই জয়ী।
তিনি আরও বলেন, ফুটবল খেলা ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মারামারির মতো ঘটনা ঘটে। তবে আজকের এই খেলা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। সেজন্য আমি মাঠের বাইরে থাকা দর্শকদের ধন্যবাদ জানাই। তাদের সর্বাত্মক সহযোগিতার ফলেই আজকের এই টুর্নামেন্টটি সফলভাবে সমাপ্ত হয়েছে।
এছাড়াও তিনি বলেন, পর্যায়ক্রমে ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল এবং ক্রিকেট সহ সকল ধরনের খেলা আয়োজন করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments