স্টাফ রিপোর্টার: শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শ্রমিকরাই মূলত দেশ গড়ার কারিগর উল্লেখ করে ড. মঈন খান বলেন, ১৮৮৬ সালে যেদিন শ্রমিকেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল। আজকে শ্রমিকের অধিকার নিয়ে আপনারা যে দাবিদাওয়ার কথা তুলে ধরেছেন। সে সময়ও দাবি দাওয়া ছিল শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজ করবে।
সেদিন থেকে শুরু করে আজকে প্রায় ১৫০ বছরেরও অধিক সময় পার হয়ে গেছে তবুও তারা তাদের এই দাবি বাস্তবায়ন করতে পারেনি।
তিনি বলেন, আজকে অধিকাংশ সময়ই শ্রমিকরা যে দাবী দেওয়ার কথা বলে সেগুলো ঠিক সেই ১৮৮৬ সালেও ছিল।
প্রায় দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি আজও পূরণ করা হয়নি মন্তব্য করে সাবেক এই পরিকল্পনা মন্ত্রী বলেন, আজ কেন শ্রমিকের সেই অধিকার গুলো আদায় হয়নি। কাদের কারণে হয়নি? শ্রমিকরা যদি দেশ গড়ার কারিগর হয়ে থাকে তাদের দাবি-দাওয়া দেশ পূরণ করবে না? দেশের নেতৃত্ব কেন পূরণ করবে না?-যোগ করেন তিনি।
বিএনপি'র সিনিয়র এই নীতিনির্ধারক আরো বলেন, আমরা উদারনীতি রাজনীতি করি। আমি পরিকল্পনা মন্ত্রী থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন, শুধু প্রাইভেট সেক্টরে উন্নয়ন নয়, উন্নয়ন টাকে গ্রামীন জনপদ অর্থাৎ গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে। গ্রামের মানুষের উন্নয়নের নিশ্চিত করতে হবে।
উন্নত দেশের চেয়ে আমাদের দেশে চ্যালেঞ্জগুলো অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো শুধুমাত্র রাজনৈতিক দলগুলো মোকাবেলা করলে হবে না। সাধারণ মানুষ, শ্রমিক জনতা যদি রাজনৈতিক দলগুলোর উপর সঠিকভাবে চাপ প্রয়োগ করতে পারে। সঠিকভাবে যদি রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করা যায় তাহলে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত হতে পারে। মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম পৃথিবীতে চলমান রয়েছে। আমাদের সেটি চালিয়ে নিতে হবে। কেননা শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না।
শ্রমিক অধিকার এডভোকেসি এলায়েন্স(বিলস) আয়োজিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন্দ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধান, গণ অধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান, এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরিফুর রহমানসহ সংগঠনের দেশি-বিদেশি বিভিন্ন পর্যায়ের নেতারা।
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments