বরিশাল অফিস: তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিএনপি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আজ শনিবার বিকেলে ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর থানার তারুলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করার অঙ্গীকার করেন তিনি।
ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার হবে জানিয়ে দেশে যেন আর কোন স্বৈরশাসকের জন্ম না হয় সেদিকেও সললকে খেয়াল রাখার আহবান জানান আমিনুল হক।
ঝালকাঠি সোনালী অতীত ও মিরপুর সোনালী অতীত এর মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিতব্য এই খেলায় মিরপুর সোনালী অতীত ৩/২ গোলে জয়লাভ করে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments