বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে বুধবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির চূড়ান্ত আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ২২ ডিসেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হবে। যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এরপর আগামী ১৩ জানুয়ারি আবেদনকারীদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। প্রতি ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে।
ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর প্রকাশিত মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। আবেদনের সময় মোবাইল ফোন নম্বর ও ই-মেইল দিয়ে শিক্ষার্থীকে আবেদন করতে হবে। প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরবর্তীতে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
এছাড়াও ভর্তির আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট bsmrstu.edu.bd তে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ৷
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments