মাহমুদুর রহমান তুরান ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার জন নিহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এই প্রতিবেদকে এসব তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুঁচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments