গোবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির ভাতিজা মাহামুদুর রহমান চৌধুরী ওরফে উজ্জ্বল চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তর জনপ্রশাসন শাখা থেকে বদলী করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে তাকে বদলী করে শহীদ তিতুমীর হলে স্থানান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১১ই নভেম্বর) রেজিস্ট্রার মোঃ এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতার এই ভাতিজা কর্মচারী নেতা থাকাকালীন তার বোন জামাই হোসাইন চৌধুরীকে ভুয়া তথ্য প্রদান ও কাগজপত্র দিয়ে চাকুরী নেন এই বিশ্ববিদ্যালয়ে।
এছাড়া কয়েক লক্ষাধিক টাকার অডিট আপত্তি সহ নানা অভিযোগে সমালোচিত এই কর্মকর্তার আপগ্রেডেশন নিয়েও আছে প্রশ্ন।
অভিযোগ আছে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ক্ষমতাবলে সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার পদে আপগ্রেডেশন নেন তিনি। সম্প্রতি সরকারি এক অডিটে ধরা পরে এ তথ্য। ফলে প্রায় ৩ লক্ষ টাকার অডিট আপত্তি দেখায় অডিট কর্তৃপক্ষ।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments