ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্বে থাকবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
এ মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন বাংলাদেশের টেস্ট দলনেতা সাকিব।
জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান।শনিবার দীর্ঘ বৈঠকের পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন এশিয়া কাপ, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন তিনি।’
মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে টি-টোয়েন্টিতে খারাপ সময় পার করছিলো বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম পছন্দই ছিলো সাকিব। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। কারন জিম্বাবুয়ে সফরে যাননি সাকিব।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক হবার পথেই ছিলেন সাকিব। এমন অবস্থায় বেটিং কোম্পানি বেটউইনার নিউজের সাথে একটি চুক্তি করে বির্তকের জন্ম দেন। ১০ কোটি টাকা মূল্যের ঐ চুক্তিটি সাকিবের ভক্তদের শুধুমাত্র হতাশই করেনি, ক্ষুব্ধ হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। সাকিবকে চুক্তি বাতিলের জন্য হুশিয়ারও করেছিলেন তিনি। চুক্তি বাতিল না করলে, বাংলাদেশের ক্রিকেট থেকে সরিয়ে দেয়ার কথা জানিয়েছিলেন বিসিবি বস। বাংলাদেশ এবং বিসিবি আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ বেটিং।
বিসিবির কড়া হুঁশিয়ারির পর চুক্তি থেকে সরে দাঁড়ান সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে এই বিষয়ে দেয়া পোস্টটি মুছেও ফেলেন সাকিব।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আজ (শনিবার) গুলশানে বিসিবি বসের বাসায় দেখা করেন সাকিব। ঐ বৈঠকে উপস্থিত ছিলেন দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
এসময় নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং ভুলের জন্য অনুতপ্তও হয়েছেন সাকিব। বোর্ডের অনুমতি না নিয়েই বেটউইনারের সাথে চুক্তি করে বিসিবির নিয়ম ভঙ্গ করেন সাকিব। যেকোন অনুমোদনের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড়কে আইন অনুযায়ী বোর্ডের অনুমতি নিতে হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments