ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগরের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি'র সুপারিশে মো. কুনু মিয়াকে আহবায়ক ও মো. খালেদ সাইফুদ্দিন খালেদকে সদস্য সচিব করে সিলেট জেলা এবং নজরুল ইসলাম বাবুলকে আহবায়ক এবং আব্দুস শহীদ লস্কর বশিরকে সদস্য সচিব করে সিলেট মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন।
আজ মঙ্গলবার পার্টির দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৫ মে-এর মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার শর্তে উক্ত কমিটি অনুমোদিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments