চট্টগ্রাম অফিস: খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বিজু। রীতি অনুযায়ী আজ সকালে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও কাপড় ভাসিয়ে হারি বিজু উদযাপন করেছে। এর মধ্য দিয়ে পুরান বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নেয় ত্রিপুরা সম্প্রদায়। এই উৎ'সব চলবে আগামী তিন দিন।
অপরদিকে আজ চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবের দ্বিতীয় দিন। অর্থ্যাৎ মুল বিজু। এই দিন ঘরে ঘরে চলে অতিথি অ্যাপায়ন। পরিবেশন করা হয় প্রায় ১শ রকমের সবজি দিয়ে তৈরি বিশেষ পাঁজন। সারাদিন চাকমাদের ঘরে ঘরে চলে অতিথি অ্যাপয়ন ও ঘুরে বেড়ানো। মূল বিজুতে প্রধান অকর্ষন থাকে পাচন তরকারী যা কমপক্ষে ৩২ প্রকার সবজি মিক্স করে রান্না করা হয়। পাহাড়ী জনগোষ্ঠী মনে করে এটি যেহেতু বিভিন্ন প্রকার সবজি মিক্স করে রান্না করা সেহেতু এটি ঔষধি গুন সমৃদ্ধ একটি তরকারি। পাচন ছাড়া প্রতিটি ঘরে ঘরে থাকে নানান ধরনের খাবার অীাইটেম।
এই দিন কাউকে নিমন্ত্রণ করা হয় না। যে কেউ যে কোন গরে গিয়ে বিজু খেতে পারেন। অপরিচিত কেউ এলে তাকে স্বসম্মানে আপ্যায়ন করিা হয়। পাহাড়ের বিজু এখন একটি সার্বজনীন উৎসব। এখানে পাহাড়ী জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালীরাও বিভিন্ন বাড়িতে বাড়িতে বেড়াতে যায়।
চৈত্রের ভোরের প্রথম আলোয় দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ভাসানোর জন্য জড়ো হয় ত্রিপুরা নারীরা। বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, অলকানন্দ, জবাসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুরাতন বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতে দেবী গঙ্গার উদ্দেশ্যে পূজা করেন তারা। এসময় নিজ হাতে বোনা ছোট্ট কাপড় ভাসানো হয়। ত্রিপুরা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের ২৯ তারিখে এই উৎসবের আয়োজন করা হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments