স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধে সব ভেদাভেদের অবসান করে মুক্ত মানবের মুক্ত সমাজ গড়তে আমাদের অগ্রজ যারা অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তান হানাদারদের পরাজিত করেছিল। স্বাধীন করেছিল আমাদের এই স্বদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। মুক্তির স্বাদ সকলকে সমভাবে পৌঁছে দিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র পতাকা নিয়ে লড়ছেন আজীবন। এদেশের শ্রমিক আন্দোলনের জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী, ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, মাহাবুব আলম, আবুল কালাম আজাদ।
এবারের মহান বিজয় দিবসে তাদেরকেই শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
শরীর-বয়স-অসুস্হতাকে হার মানিয়ে এখনো এগিয়ে নিতে চায় শ্রমিকের রক্ত মাখা লাল পতাকা। টিইউসি, ট্রেড ইউনিয়ন/শ্রমিক আন্দোলনই যাদের জান, শ্রেণি সংগ্রাম যাদের প্রাণ। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা হাতে সেলুট আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আজও সকলেরই একই আহবান--
টিইউসিটা ভাল করে দাঁড় করাও,
নতুন নতুন ইউনিয়ন গড়ে তোল। আন্দোলন জোরদার/অগ্রসর কর।
শ্রদ্ধা জানাতে টিইউসি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিদা পারভীন শিখা, কাজী রুহুল আমিন, মাহবুব মজনু, ইদ্রিস আলী, আব্দুল মান্নান, সাহেরা খাতুন, সিরাজুল ইসলাম, আকরাম হোসেন, সেকেন্দার হায়াৎ, মুর্শিকুল ইসলাম শিমুল, আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম প্রমুখ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments