স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের একজন কর্মী বলে জানা গেছে।
দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ৫ এপ্রিল ২০২৬ রাতে ভোলা সদর মডেল থানার অধীনে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে আটক করে। পরবর্তীতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয় এবং তাকে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়েছে।
সোমবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয় নিয়ে মতামত প্রকাশ করাই বিবি সাওদার ‘অপরাধ’ হিসেবে দেখানো হচ্ছে, যা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, গভীর রাতে একজন নারীকে তার বাসা থেকে আটক করা আইনি ও মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। এ ধরনের পদক্ষেপ নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। একই সঙ্গে দেশের নারীদের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments