সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কলেজ রোড ও মুসলিমাবাদে পৃথক পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে গেয়েন্দা পুলিশ।
গত বুধবার (৮ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা-১ এর বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়। এবিষয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের হোয়াটসঅ্যাপে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, শহরের দেওয়ানপাড়া নিবাসী মনজুরুল করিমের ছেলে মো. নুর নবী স্বরণ (২৮), মুসলিমাবাদের মোস্তফার ছেলে মো. রাজিব (২৮), বজ্রাপুর পালপাড়া নিবাসী রমেশ চন্দ্র পালের ছেলে রঞ্জন কুমার পাল (৩৪)।
জানা যায়, জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম, সেবা) মহোদয় এর নির্দেশনায় এসআই মো. আব্দুল্লাহ আল আজাদ এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ দল বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিগণ মাদক ব্যবসার কথা স্বীকার করে এবং বুধবার রাতেই সদর থানায় মামলা নং-২৩, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৯(ক)/৪১ রজু পূর্বক আটক ব্যক্তিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments