ডেস্ক রিপোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নতুন সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সকলের সহযোগিতা ও আগ্রহে টেনিসকে ভালো কিছু দিতে পারব। আমরা চাই টেনিস খেলাটা এগিয়ে যাক। একটি টিম ওয়ার্কের মাধ্যমে স্পিরিট নিয়ে চললে সেটা সম্ভব। টেনিসের উন্নয়নে ফেডারেশনের নির্বাহী কমিটির বাইরে টেনিসের প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকেও এডজাস্ট করতে হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ বৈঠকে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী। তিনি আমাদেরকে শানিত করেছেন। বঙ্গবন্ধুর পর আমরা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব পাইনি। আশা করি তাঁর যোগ্য নেতৃত্বে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে আরো এগিয়ে যাব। তিনি বলেন, খেলাধুলা প্রতিটি মানুষের জীবনের অংশ হওয়া উচিত।
প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত প্রশিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এর আগে প্রতিমন্ত্রী শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments