সাভার প্রতিনিধি: সাভারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কর্তৃক নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী, শনিবার সকালে বিদেশ গমন বিষয়ক জনসচেতনতা মূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নিরাপদ, সুশৃঙ্খলা ও নিয়মিত, অভিবাসন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সাভার উপজেলাধীন সাভার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মিটন এলাকার কৃষ্ণপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জনসচেতন মূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে এবিষয়ে আলোচনা করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসন-সম্পর্কিত বার্তা প্রচার ও রেফারেল সেবা প্রদানের লক্ষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সচেতন ও সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই আলোচনা সভার মূল লক্ষ ও উদ্দেশ্য। উক্ত আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেয়ার আগে কী কী বিষয় বিবেচনা করতে হবে, অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারী নিয়ম মেনে নিরাপদে বিদেশ গমনের বিষয়ে বিস্তারিত আলোচনা করাহয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ঢাকা জেলা ম্যানেজার- ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিসার মোঃ দেলোয়ার হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সত্য প্রিয় আহমেদ পার্থ- ডেস্ক অফিসার, কাউন্টার ট্রাফিকিং প্রকল্প (ইএসডিও)। এ সময় উপস্থিত ছিলেন, সাভার সদর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আবদুর রহমান, আব্দুর রহিম, মোবারক, মোহর আলী, তাসনুভা আক্তার, তাইজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নারী পুরুষ সকলে সভায় আলোচিত বিষয়সমূহ স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রচারের প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সাথে তাদের এলাকায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলে মিলে কার্যকর ভূমিকা রাখবেন বলে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments