সুৃমন আদিত্য,জেলা প্রতিনিধিঃ জামালপুর দেওয়ানগঞ্জে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) আয়োজনে রেল চলাচল বাধা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ ও শোভাযাত্রা করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন, বেলতুলি রেলগেইট এলাকায় এ প্রচার প্রচারণা চালানো হয়।
প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন আরএনবি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম। এসময় তিনি বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে কিংবা বাফারে অবৈধ্যভাবে ভ্রমণ দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ করলে জেল, জরিমানা হয়। রেলওয়ের যাত্রীদের, এলাকার অধিকতর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আরএনবিকে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এসময় পৌর কাউন্সিলর মাসুদ রানা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, ফটো সাংবাদিক মিল্লাত মিয়াসহ স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা অনুষ্ঠানে যোগ দেন।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments