ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
রোববার ব্যাসেটেরে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান। আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।
জবাবে ইংল্যান্ড ব্যাটারদের শুরুর দিকে কিছুটা ভয় ধরিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। বিশেষত আশিকুর রহমানের গতি ও বাউন্স। কিন্তু এত অল্প লক্ষ্যে কিছুই করার ছিল না বোলারদের। ২৫ ওভার ৩ বলে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
ইংল্যান্ডের জ্যাকব ব্যাথল ৪ চার ও ২ ছক্কায় ৬৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। ৩৯ বলে ২৬ রান করেন জেমস রে। বাংলাদেশের পক্ষে ১ উইকেট করে পেয়েছেন রাকিবুল হাসান ও রিপন মণ্ডল। বাকি একটি হয় রান আউট।
খেলার শুরুতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ যুব দল। ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকেন টাইগার যুবারা।
স্কোর বোর্ডে ৮ রান জমা করতেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর দলীয় ২৬ ও ৩১ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট হারায় গত আসরের শিরোপাজয়ী দলটি।
৫ উইকেটে ৫১ রান সংগ্রহের পর ফের ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের। মাত্র এক রানের ব্যবধানেই সাজঘরে ফেরেন আব্দুল্লাহ আল মামুন, মেহরাব ও রকিবুল হাসান।
৫১ রানে ৯ উইকেট পতনের পর বাংলাদেশের অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে শেষ উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেছেন রিপন মণ্ডল। নাইমুর রহমানকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে তারা যোগ করেন ৪৬ রান। তাদের কারণেই ৯৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments