ছাত্রপক্ষ’র মতবিনিময় ও ইফতার
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ ছাত্রপক্ষ’র উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মন্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তা এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রপক্ষ’র সভাপতি মোহাম্মদ প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান মন্জু বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নৈতিকতা, জ্ঞানচর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। ছাত্রসমাজকে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও সাংবিধানিক জ্ঞান বৃদ্ধি সময়ের দাবি। তিনি তরুণদের আইনের শাসন, মানবাধিকার ও সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ প্রিন্স বলেন, বাংলাদেশ ছাত্রপক্ষ সাম্য ও অধিকার ভিত্তিক, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব ছাত্ররাজনীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, “আমরা বিভাজন নয়, ঐক্য চাই; সহিংসতা নয়, যুক্তির রাজনীতি চাই। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও একটি মানবিক, বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্রপক্ষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।” তিনি আগত অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
মতবিনিময় পর্বে শাখা সমূহের নেতৃবৃন্দ সমসাময়িক বিষয়ে করণীয়, শিক্ষা ব্যবস্থা, ক্যাম্পাস পরিবেশ ও জাতীয় রাজনীতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনা শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফওজিয়া করবী, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক ফিহাদ, সরকারি অভ্যন্তরীণ যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, কামরুল ইসলাম, আল আবির, ইয়াসিন আলিফ, ঢাবি শাখার আহ্বায়ক সাইফুল্লাহ জিহাদ, যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শাখা আহ্বায়ক মাহমুদুল আসিফ, সদস্য সচিব জাওয়াদ হামিম, রমনা থানা আহ্বায়ক আয়নান ফারদিন, সবুজবাগ থানা আহ্বায়ক সাদমান শাহরিয়ার সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments