অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের বিদায়
ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অবৈধ, অসাংবিধানিক, মবতান্ত্রিক ইউনুস সরকারের বিদায় এবং একতরফা, একপাক্ষিক প্রশ্নবিদ্ধ নির্বাচনী নাটকের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ দেশের জন্য মন্দের ভাল। জাসদ বিবৃতিতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে শুভেচ্ছা জানায় এবং নতুন সরকারকে অবিলম্বে মবতন্ত্রের অবসান করা, সংবিধান ও আইনের শাসন সমুন্নত করা, ‘গায়ের জোরে উল্টে দেয়া আইসিটি’তে প্রতিহিংসামূলক বিচার কার্যক্রমসহ অবৈধ ইউনুস সরকারের গৃহীত সকল সিদ্ধান্ত, পদক্ষেপ ও কার্যক্রম অবিলম্বে স্থগিত ও বাতিল ঘোষণা করা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দিকে মুক্তি দেয়া, সকল রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনায় বাধা ও নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং দেশে রাজনৈতিক স্বাভাবিকতা, শান্তি, স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে সংবিধান অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভূক্তিমুলক, অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করার আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments