আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রবিবার, ১০ মে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠকে জনগণনা শুরু, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গের যুক্ত হওয়া এবং সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে রবিবার আরও দুটি বৈঠকে অংশ নেন শুভেন্দু অধিকারী। এসব বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন মুখ্যমন্ত্রীর প্রথম কর্মদিবস উপলক্ষে রবিবার থেকেই নবান্নে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে রাজ্যের বিজেপি কার্যালয়ে গিয়ে সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন তিনি।
উল্লেখ্য, শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গত ৪ মে প্রকাশিত রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২৯৪টি আসনের মধ্যে ২৯৩ আসনের ফলে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন ২০৭টি আসনে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। এর মধ্য দিয়ে রাজ্যে ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবসান ঘটেছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments